গুগল, টুইটার ও হোয়াটসঅ্যাপকে সরকারের নোটিশ
লকডাউনের বন্দিদশায় ভারতে পর্নোগ্রাফি দেখার ঝোঁক বেড়েছে মানুষের। এর মাঝেই আবার চাইল্ডপর্নোগ্রাফি দেখা বেড়েছে ভারতে। সম্প্রতি এক সমীক্ষায় দাবি করা হয়েছে এমনই । যার জেরেই গুগল, টুইটার ও হোয়াটসঅ্যাপকে নোটিশ পাঠাল কেন্দ্রীয় সরকার। আগামী ৩০ এপ্রিলের মধ্যে জবাব পেশ করতে বলা হয়েছে এই তিন সংস্থাকে।
ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, শিশু যৌন হেনস্থা মূলক তদন্তে জানা গিয়েছে, প্লে স্টোরে এমন একটি অ্যাপ রয়েছে যার সাহায্যে পর্নোগ্রাফি ডাউনলোড করা যায়। চাইলে সেখান থেকে পর্নোগ্রাফি দেখতেও পারেন সাধারণ মানুষ। এর সাহায্যে চাইল্ডপর্নোগ্রাফি দেখাও তাদের কাছে অত্যন্ত সহজলভ্য একটি বিষয়।
গোটা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নোটিশে কমিশন জানিয়েছে কেন এই ধরনের অ্যাপ প্লে স্টোরে রাখার অনুমতি দেওয়া হয়েছে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে যার জবাব দিতে হবে গুগলকে। পাশাপাশি এনক্রিপটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শিশু পর্ণোগ্রাফি ছড়িয়ে পড়ছে বলে দাবি করেছে শিশু অধিকার সুরক্ষা কমিশন। এছাড়া টুইটারের মাধ্যমে শিশু পর্নোগ্রাফির লিংক শেয়ার করা হচ্ছে বলে খবর এসেছে কমিশনের কাছে। গোটা ঘটনার প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করে ৩০ এপ্রিলের মধ্যে এই ৩ সংস্থার কাছে জবাবদিহি করেছে কেন্দ্রীয় সরকার।
চাইল্ড পর্ন দেখা ও তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই ধরপাকড় শুরু হয়েছে গোটা দেশে। তবে লকডাউনের মাঝে এই সমস্ত বিষয়ের উপর বেশি করে ঝুঁকেছে সাধারণ মানুষ। দেশের গুরুত্বপূর্ণ শহরগুলিতে চাইল্ডপর্ন সার্চ মারাত্মকভাবে বেড়ে গিয়েছে। যাদের এই এবার আন্তর্জাতিক এই তিন সংস্থার কাছে জবাব তলব করল সরকার।